পুলিশ ঘটনাস্থল থেকে বাবা তজিম উদ্দিনের লাশ উদ্ধার করে। আর মারাত্মক আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তার ছেলে আশরাফুল ইসলাম।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, পারিবারিক কলোহের জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে ছেলে আশরাফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে একটি ধারালো বটি দিয়ে তার বাবা তমিজ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে এবং ধারালো বটি নিয়ে বাড়ির অন্য সদস্যদের মারতে ধাওয়া করে। এ সময় বাড়ির অন্য সদস্যরা মিলে তার মাথায় আঘাত করলে আশরাফুল মারাত্মক আহত হয়।
ওসি আরও জানান, রাতেই আশরাফুলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। শুক্রবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আশরাফুল ইসলাম। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়ায় নেমে এসেছে।
আরও পড়ুন-
মোদি-মমতার নোটযুদ্ধে তিস্তা নিয়ে ফের সংশয়
/এফএস/