উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নাগশোষ গ্রামের ফজর আলী সরদারের ছেলে আনারুল জানান, প্রতিদিনের মত তিনি বুধবার সকালেও বিলমাড়িয়া পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় তার জালে আটকা পড়ে পাঁচ ফুট লম্বা একটি কুমির। পরে স্থানীয়দের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করে পার্শ্ববর্তী পুকুরে রেখে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
লালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার আবু তাহির, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনাস্থল পরির্দশন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাজশাহী বন্য প্রাণি ও প্রকৃত সংরক্ষণ বিভাগকে খবর দেওয়া হয়েছে।
/বিটি/