শাহিনা খাতুন ঘোষণা করেন, নাটোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড. সাজেদুর রহমান খান, ১নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মানষি ভট্টাচার্য, ২নং ওয়ার্ডে অ্যাড. আঞ্জুমান আরা এবং ৫ নং সংরক্ষিত নারী ওয়ার্ডে ফরিদা পারভীনকে তিনি একক প্রার্থী হিসেবে পেয়েছেন। এছাড়া ১নং সাধারণ ওয়ার্ডে সালাউদ্দিন আল আজাদ সোনা, ২নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৩নং ওয়ার্ডে রায়হান কবির টিটু, ৭নং ওয়ার্ডে আলী আকবর, ১২নং ওয়ার্ডে বদিউর রহমান বদি এবং ১৫ নং ওয়ার্ডে মতিউর রহমান মতিকে একক প্রার্থী হিসেবে পাওয়ায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, অবশিষ্ট ওয়ার্ডের নির্বাচনের সময় সবাইকে আইন ও নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে। যে কেউ আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, সর্বমোট চেয়ারম্যান পদে একজন, ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্যপদে ৯ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ড সদস্য পদের বিপরীতে ৩৫ জন বৈধ প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। অবশিষ্ট ২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড এবং ৯টি সাধারণ ওয়ার্ডে আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
/এআর/