চাঁপাইনবাবগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক ১




চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আশিক(২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে অস্ত্র কেনা-বেচার সময় দুটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড পিস্তলের গুলিসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আশিক বড়গাছি এলাকার আইফুল হকের ছেলে।Chapainawabganj PHOTO-01. 13.12.16


চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প-৫ এর এএসপি এ কে এম এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়গাছি-ভোলাহাট পাঁকা রাস্তার ওপর অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
/এআর/