বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, গোলাম নবী সাটুসহ নাম না জানা লাখো শহীদ মরণপণ যুদ্ধ করে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করেন ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে।
এদিকে, দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সদর ভূমি রেজিস্ট্রি অফিসের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, থানা কমান্ডার জয়নাল আবেদীনসহ প্রায় দুইশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এছাড়া, বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোও মুক্ত দিবস উপলক্ষে র্যালি বের করে।
আরও পড়ুন:
সংরক্ষণের অভাবে শেরপুরের বধ্যভূমিগুলো এখন গো-চারণ ভূমি
/বিটি/