বড়দিনে বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি

হিলি স্থলবন্দরখ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আগামীকাল রবিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে।
বাংলা-হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আগামীকাল রবিবার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এ কারণে হিলি স্থল শুল্কস্টেশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। যার ফলে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। সোমবার থেকে পুনরায় দু’দেশের মাঝে বন্দরের সব কার্যক্রম চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন জানান, বড়দিন উপলক্ষে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু থাকবে।


/এমও/