কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের শীতার্ত মানুষের মধ্যে শুক্রবার সন্ধ্যায় কম্বল বিতরণকলে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। প্রাকৃতিক যে কোনও দুর্যোগের সময় বর্তমান সরকার জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’
কাজিপুর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণকালে চেম্বার প্রেসিডেন্ট ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী শেখ, দানিউল হক দানী, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী আলমপুর রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং আওয়ামী লীগের কর্মী মর্তুজ তালুকদারের কবর জিয়ারত করেন।
আরও পড়ুন-
ডিসিসির অনুমতি ছাড়াই সড়কে ইস্পাতের ডিভাইডার
/এফএস/