কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত বর্মন এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
কালাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাতে কালাইয়ের বাঁশের ব্রিজ এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে জয়পুরহাটগামী এইচ আর এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ৫০ জন যাত্রী।
কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন জানান, ঘটনাস্থল থেকে নিহত এক নারীর লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে। অন্য এক পুরুষের লাশ পুলিশ উদ্ধার করেছে।
কালাই থানার ওসি (তদন্ত) বিশ্বজিত বর্মন জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনায় অপর এক নারীর লাশ নিয়ে যাওয়ার বিষয়টি তাদের জানা নেই।
/এমডিপি/