এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
উপ পরিচালক গোলাম মুর্তুজা জানান, নির্ধারিত রুটিন অনুযায়ী শনিবার সকাল থেকে প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাশ শুরু হবে। ছাত্র-ছাত্রীদের নিজ দায়িত্বে ক্লাশ রুটিন জেনে নিয়ে ক্লাশে উপস্থিত হতে হবে। কোন শিক্ষার্থী ১০শিক্ষা দিবস ক্লাশে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।
ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম বেগ বক্তব্য দেন। তিনি নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আমরা রুয়েটকে একটি সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছি। এর পাশাপাশি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের অন্যতম আর্দশ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে প্রথম বর্ষ ভর্তি কমিটির চেয়ারম্যান ও পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোহা. আব্দুস সোহবান এবং যন্ত্রকৌশল অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নীরেন্দ্র নাথ মুস্তাফি বক্তব্য দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশাররাফ হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। তারা আবাসিক হলে এই মুহূর্তে থাকার সুযোগ পাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
/এমডিপি/