বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সুজিত উপজেলার কনোপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বড় বিহানালি ইউনিয়নের বড়কায়া গ্রামের মৃত সুবল চন্দ্র মণ্ডলের ছেলে।
ওসি আরও জানান, শিক্ষক সুজিত কুমার কয়েকদিন আগে স্কুলের কাজে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে বাসে শনিবার ভোরে রাজশাহী শহরে আসেন। এরপর সিএনজিযোগে রাজশাহী থেকে বাড়ি ফেরার পথে বাঁশ বোঝায় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই শিক্ষক সুজিত নিহত হন। এতে উত্তেজিত জনতা ওই ট্রাকটি ভাঙচুর করে রাস্তা অবরোধ করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, শিক্ষক সুজিত কুমার নিহতের খবর পেয়ে তার কর্মস্থল কনোপাড়া স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
/এমও/