দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে,সদর উপজেলার মহিপুরে ২০১৬ সালের ২৭ মে দশম শ্রেণির স্কুলছাত্রী কণিকা রানী ঘোষ প্রাইভেট পড়ে তিন সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে বখাটে আব্দুল মালেক পেছন থেকে কণিকাকে হাসুয়া দিয়ে এলোপাতারি কোপায়। এ সময় কণিকাকে বাঁচাতে গেলে তিন সহপাঠী তানজিমা, মরিয়ম ও তারিনও আহত হয়। তাদের সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কণিকা।
এ ঘটনায় কণিকার মা অঞ্জলী রানী ঘোষ ওইদিনই বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ এ রায় দেন বিচারক।
এদিকে, রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি যোবদুল হক, নিহত কণিকার মা অঞ্জলী রানী ঘোষ ও আহত তিন সহপাঠী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।
/বিটি/