সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় ৫ আসামি কারাগারে

Sirajganj Shahzadpur Photo of Nasir-02 (05-02-17)সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত উপজেলা আওয়ামী লীগের সদস্য কে.এম. নাসির উদ্দিসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুর ১টার দিকে উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে আসামিদের থানা থেকে পুলিশ পাহাড়ায় প্রেসক্লাব মোড় হয়ে আদালতে নিয়ে যেতে দেখা যায়। এ সময় মিডিয়ার লোকজন ছবি তুলতে গেলে নাসির চোখ রাঙিয়ে ছবি তুলতে বাধা দেন। একপর্যায়ে পুলিশের সামনেই পরে দেখে নেবেন বলে স্থানীয় সাংবাদিকদের হুমকি-ধামকি দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সংঘর্ষের সময় সমকাল উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে আহত হন। পরের দিন দুপুরে বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন নাহার ও পৌর মেয়রের ভাইদের মারপিটে আহত  ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদের চাচা এরশাদ আলীর দায়ের পৃথক মামলায় নাসিরসহ পাঁচজনকে গ্রেফতার করে শাহজাদপুর থানা পুলিশ।

/বিটি/

আরও পড়ুন:

সাংবাদিক হত্যার অভিযোগে মেয়রসহ ২ নেতাকে বহিষ্কার