রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে নগরীর হেতেম খাঁ এলাকা থেকে ছাত্র শিবির রামেক শাখার সভাপতি শিমন হোসেনসহ (২৪) দুই শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মতিহার থানার মোহনপুর এলাকা থেকে দুই শিবির কর্মী শরিফুল ইসলাম (২৬) ও রেজাউল করিম ওরফে কামাল (২৮)।
তিনি আরও জানান, রাজশাহী মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১১ জন, মতিহার থানা ১৫ জন, শাহ মখদুম থানা ৯ জন, ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ২০ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জন মাদক ব্যবসায়ী, তিনজন রাজনৈতিক ব্যক্তি ও অন্যান্য অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়।
/এমডিপি/