মৃত জাহাঙ্গীরের বাড়ি উত্তর মাস্তল গ্রামে। আর শাকিলের বাড়ি একই এলাকার শান্তিনগর গ্রামে। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালাই উপজেলার আফলাপাড়া গ্রামের শাহিন ইসলাম শান্তিনগরের ওই পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। মাছ চুরি ঠেকাতে তিনি পুকুরের চারপাশ জিআই তার দিয়ে তাতে বিদ্যুৎ দিয়ে ঘিরে রাখেন। সেই তার ছিঁড়ে পানিতে পড়লে বেশ কিছু মাছ মরে ভেসে ওঠে। আজ ভোরে পুকুরের পাশ দিয়ে আসার পথে মাছ ভেসে থাকা দেখে তা ধরতে নেমে মামা জাহাঙ্গীর ও ভাগ্নে শাকিল বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরে গ্রামবাসী দেখে খবর দিলে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান,পুকুরটির চারপাশে মালিক কোনও প্রকার নোটিশ না দিয়ে বিদ্যুতায়িত করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
/বিটি/