সকালের শুরুতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ফুলের সুভেচ্ছা পেয়ে খুশি হন পথচারীরা।
পরে জেলা প্রশাসক ড. মোঃ আমিনূর রহমান, জেলা ও দায়রা জজ আরিফুর রহমানসহ সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসপি।
তিনি বলেন, ‘এর মধ্যদিয়ে “পুলিশি জনতা, জনতায় পুলিশ” উক্তিটি যথার্থতা পাবে। পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক, রকিবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিমন রায়, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন, ডিআইও ওয়ান মোসলেম উদ্দিন ও ডিবি ওসি জাকিরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এআর/