আদালতের পিপি আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে মেয়র মিরুর পক্ষে জামিনের আবেদন করেন তার চার আইনজীবী। আদালত শুনানি শেষে মিরুর জামিন নামঞ্জুর করেন। একই ঘটনায় অপর এক শুনানির পর আদালত মিরুর ভাই মিন্টু ও তার গাড়িচালক শাহিন আলমের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মিরু ও তার পাঁচ সহযোগীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মিরুসহ তারা বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় মিরুসহ ওই আটজনের রিমান্ডের জন্য দুটি পৃথক আবেদন করেন শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনির হোসেন। মিরু ও মিন্টুসহ ১৮ জনকে শিমুল হত্যাকাণ্ডের আসামি করে স্ত্রীর দায়েরকৃত মামলাটি তদন্ত করছেন পরিদর্শক মুনির হোসেন।
গত ২ ফেব্রুয়ারি সংঘর্ষের খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে মেয়র মিরু ও মিন্টুর গুলিতে আহত হয়ে পরদিন মারা যান সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। সংঘর্ষ ও সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশ মিরু ও তার ছোট ভাই মিন্টু ও পিন্টুসহ ১২ জনকে গ্রেফতার করে। মিরু ও মিন্টুসহ আটজনের রিমান্ড মঞ্জুর হয়।
/বিটি/
আরও পড়ুন:
সাংবাদিক হত্যা: মিরুর ভাই মিন্টু ও গাড়িচালক পাঁচদিনের রিমান্ডে