সুজানগর ও ইশ্বরদীতে আ. লীগ প্রার্থী জয়ী

পাবনাপাবনার সুজানগর ও ইশ্বরদী উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার (৬ মার্চ) বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

সুজানগরে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের রোকন ৮৬ হাজার ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাযারি জাকির হোসেন চুন্নু পেয়েছেন ৫ হাজার ৮৬৩ ভোট।

অন্যদিকে ইশ্বরদীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহমুদা বেগম ২৩ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস রুনু পেয়েছেন ১ হাজার ৮০০ ভোট।

/এআর/