তিনি জানান, আটক আরিফ রাজশাহী নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। ১১ লাখ ৫০ হাজার টাকার চেক জালিয়াতির মামলার নথি গায়েব করার অভিযোগ উঠে আদালতের কর্মচারী আরিফের বিরুদ্ধে। এ অভিযোগে তাকে তিন মাস আগে বরখাস্ত করা হয়। এরপর সে গত তিন মাস ধরে গায়েব করা নথি ফেরত দেবে বলে টালবাহনা করছিল। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে ডাকা হয়। এ সময় আরিফ গায়েব হওয়া নথি ফেরত দিতে না পারায় তাকে পুলিশে দেন বিচারক।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় থানার অপারেটর মনজুর রহমান জানান, আরিফ আহমেদকে এখনও থানায় রাখা আছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
/এআর/