চাঁপাইনবাবগঞ্জে সন্তান হত্যার দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনামুল বারী আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি জেলার গোমস্তাপুর উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত নুহু মুন্সীর ছেলে আব্দুল হালিম (৩২)।
মামলার বিবরণে প্রকাশ, ২০১১ সালের ৪ অক্টোবর ভোলাহাট উপজেলার নাজিরপুর গ্রামের হালিম তার শ্বশুর বাড়িতে গিয়ে নিজের নামে থাকা জমি বিক্রি করতে চাইলে, স্ত্রী বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদের এক পর্যায়ে স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে থাকা তার দেড় বছরের ছেলে রিফাতকে গলায় প্যান্টের বেল্ট পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এ ঘটনায় শিশু রিফাতের মা আয়েশা খাতুন ইতি বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এই রায় দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট যোবদুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান সেন্টু।
/জেবি/আরও পড়তে পারেন: ইতি চাকমা হত্যাকাণ্ড: জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও