সিরাজগঞ্জে জেএমবির প্রচার সম্পাদক গ্রেফতার

জেএমবির সিরাজগঞ্জ শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুলসিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুলকে (৬০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, গ্রেফতার শফিকুলের বাড়ি মহিষামুরা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউল ইসলাম ২০১২ সাল থেকে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এ নিয়ে গত দু’দিনে জেলা শাখার সাধারণ সম্পাদকসহ দুই  জেএমবি নেতাকে গ্রেফতার করলো ডিবি পুলিশ।  

/বিএল/

আরও পড়ুন:
‘বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের’