স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


Chapainawabganj PHOTO-01. 20.03.17২২চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর পোড়া গাঁ এলাকার তাজেল আলীর ছেলে
মামলার বিবরণে জানা গেছে, আসামি রুবেল স্ত্রী সুবর্ণা আকতার ববিতাকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন। ২০১৪ সালের জুলাই মাসে ঘটনার দিন রাতে তিনি স্ত্রী ববিতাকে দু’হাত বেঁধে পিটিয়ে হত্যা করেন। পরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। পরে পুলিশ দু’হাত বাঁধা অবস্থায় ববিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় ববিতার বাবা শরিফুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১২ জন সাক্ষির সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য প্রমাণেরভিত্তিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু ট্রাইবুনাল-২ এর বিচারক আসামি রুবেলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অন্য ৭ আসামিদের বেকসুর খালাস দেন আদালত।
সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাদরুল আমিন।
/জেবি/

আরও পড়তে পারেন: পুলিশ ক্যাম্পে হামলা ও অস্ত্র লুট মামলায় ২৯ সাঁওতালের জামিন