আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৭ আগস্ট নওগাঁর পতিসর এলাকা থেকে মানষিক প্রতিবন্ধী আদিবাসী এক কিশোরীকে ধরে আনে কিছু যুবক। পরে সিংড়া উপজেলার হোসেনপুর এলাকায় ব্রিজের নিচে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় সিংড়া পুলিশ বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি সুইট প্রাং ও চান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চারজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।
/এআর/