চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন বৈঠক করার সময় জিহাদী বইসহ জামায়াতের চার নারী কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামে গোপন বৈঠক করার সময় গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাহবুব আলম।
আটককৃত জামায়াত কর্মীরা হলেন, উপজেলার ধাইনগর ইউনিয়নের বালুটঙ্গী গ্রামের মোসা. জহুরা বেগম, রানী আরা বেগম, সাহিদা বেওয়া ও সুকতারা বেগম।
চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মাহবুব আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে গুপ্তমানিক গ্রামের জনৈক নিজাম উদ্দিন টুলু মাস্টারের বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালায়। এ সময় জিহাদি বইসহ তাদের আটক করা হয়। এসময় ৭/৮ জন পালিয়ে যায়। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জামায়াতের সক্রিয় কর্মী বলে জানিয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
/জেবি/
আরও পড়তে পারেন: হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছ আবারও বরখাস্ত