র্যাবের দাবি, বন্দুকযুদ্ধে তাদের দুই সদস্যও আহত হয়েছে।
নিহত আব্দুল হালিমের বাড়ি কামারখন্দ উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে। তার বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
র্যাব-১২ সিরাজগঞ্জ-এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক মেজর সাফায়াত আহম্মদ সুমন ঘটনার পরপরই সাংবাদিকদের জানান, মঙ্গলবার গভীর রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আব্দুল হালিমের লাশ উদ্ধার করা হয়।
আহত হন র্যাব সদস্য সিপাহী আনোয়ার হোসেন ও এলএস শাহ আলম। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দু’টি রামদা ও ছোরা জব্দ করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, নিহত আব্দুল হালিমের নামে হত্যা ও সন্ত্রাসী কাজের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে, ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসু দেব জানান।
/বিএল/