নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরনাটোরের লালপুর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। তাদের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কদিমচিলান এলাকায় এ ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রইস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ট্রাক চালক ফরিদ উদ্দিন (৫০) ও হেলপার সুজন (৩০)। তারা দুজনই পাবনার ঈশ্বরদি উপজেলার মুলাডুলি এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রইস উদ্দিন জানান, বেলা ১১টার দিকে একটি এ্যাম্বুলেন্স পাবনা-ঢাকা মহাসড়কের কদিমচিলান এলাকা দিয়ে রাজশাহী যাচ্ছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক ওই এ্যাম্বুলেন্সটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চালক ও হেলপারের মৃতদেহ উদ্ধার করে।

/এমডিপি/