নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার খেয়াঘাট এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩০), একই উপজেলার মণ্ডলপাড়ার আবদুল করিম (৪৫) ও সাইদার রহমানের ছেলে তারেক (২৭)।
আহতদের বগুড়া শজিমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ক’জন হলেন আসাদুল ইসলাম (৩৭), বুলু মিয়া (৩২), শফিকুল ইসলাম (২৫), করিম মিয়া (৩০), সাদা মিয়া (৩৫), শহিদুল ইসলাম (২৩), মানজুল ইসলাম (২৩), এরশাদ আলী (৩০), বাক্কারুল ইসলাম (৬০) ও জেসমিন (৫)।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, গাইবান্ধার সাঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ সাফা স্পেশাল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০০১৪) রবিবার রাত ১টার দিকে বগুড়ার শেরপুরের সীমাবাড়িবাজার এলাকায় পৌঁছায়। এ সময় চালক একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। শেরপুর ফায়ার সার্ভিসের লোকজন এবং পুলিশ হতাহতদের উদ্ধার করে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, বাস খাদে পড়ে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
/বিএল/