তানোরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

রাজশাহীরাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করা হয়েছে।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করে তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম বলেন, এ ব্যাপারে রবিবার রাত সাড়ে ৯টায় থানায় একটি মামলা করে ওই কিশোরীর বাবা। তবে আসামি রায়হান আলী  (২৮) পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

অভিযোগের বরাত দিয়ে ওসি বলেন, তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে মীম স্টুডিও অ্যান্ড ফটোস্ট্যাট দোকানে রবিবার দুপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরী ছবি তুলতে যায়। এ সময় স্টুডিও-র মালিক রায়হান আলী ওই কিশোরীকে  যৌন নিপিড়ন করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

/বিএল/