নিহত রাকিব জামগ্রাম গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোরশেদ আলম জানান, সকালে রাকিব ধান কাটতে তার বাবা আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মাঠে যায়। মাঠে আবু বক্কর ধান কাটার সময় শিশু রাকিব খেলতে গিয়ে পাশের গভীর নলকূপের গর্তে পড়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়।
নিহত রাকিবের লাশ উদ্ধার করে আত্রাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা
হয়েছে বলে জানান তিনি।
/এআর/