রাষ্ট্রপতির জন্য প্রস্তুত রবীন্দ্রনাথ ঠাকুরের পতিসর



রাষ্ট্রপতির জন্য প্রস্তুত রবীন্দ্রনাথ ঠাকুরের পতিসরবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী পালনে প্রস্তুত নওগাঁর পতিসর। আজ সোমবার (৮ মে) দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এ বছর অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিকাল ৩টার দিকে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সাংস্কৃতিক পরিবেশনায় উপভোগ করবেন তিনি।

এরই মধ্যে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, কাচারিবাড়ির আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়।রাষ্ট্রপতির আগমন উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা

এদিকে বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে কবির ভক্তরাও কাচারিবাড়ির প্রাঙ্গনে আসতে শুরু করেছেন। কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগসহ ঢাকায় যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদযাপন করা হবে। রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন।

/এফএস/ 

আরও পড়ুন-
বিএনপি জোট থেকে ইসলামি দুই দলকে বাগিয়ে নিচ্ছে আ. লীগ!