গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ রাজশাহীর পুলিশকে এই জঙ্গি আস্তানার খবর দেয়। এরপর বৃহস্পতিবার ভোর থেকে আস্তানাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘেরাও করার পরপরই পাঁচ জঙ্গি ঘর থেকে বের হয়ে এসে আত্মঘাতী হয়। তারা সবাই একই পরিবারের। পরে আস্তানা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েক ঘণ্টা অনুরোধের পর সুমাইয়া নামে এক নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে।
/বিএল/এফএস/
আরও পড়ুন-