গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেণীপুর গ্রামের ওই জঙ্গি আস্তানায় শুক্রবার (১২ মে) সকাল থেকে ফের শুরু হয়েছে অপারেশন ‘সান ডেভিল’। সকাল সাড়ে ১০টার দিকে আস্তানায় একটি বোমা নিস্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জঙ্গি আস্তানার পাশেই এক ব্রিফিংয়ে এ অভিযান রাতের জন্য স্থগিত ঘোষণা করেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া।
এর আগে বৃহস্পতিবার রাতের ব্রিফিংয়ে মাসুদুর রহমান জানান, ‘ওই জঙ্গি আস্তানায় নিহত সবাই আত্মঘাতী হয়েছে। নিহত পাঁচ জনের চার জন একই পরিবারের। এর মধ্যে সাজ্জাদ ছিল ওই বাড়ির মালিক। স্ত্রী লুৎফুন্নেসা বেলি, ছেলে আলামিন ও মেয়ে কারিমাকে নিয়ে আত্মঘাতী হয়েছে সে। নিহত আরেকজন আশরাফুল। সে বহিরাগত, এখানকার স্থানীয় নয়।’ অভিযানের সময় এক নারী তার দুই সন্তানসহ আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি।
/বিএল/
আরও পড়ুন:
জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ