গ্রেফতারকৃতরা হলেন- জামায়াত নেতাকর্মী নন্দীগ্রামের কাথম গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আবদুর রহিম (৬০), তার জামাতা নাটোরের সিংড়া উপজেলার সিলিমপুর গ্রামের হযরত আলীর ছেলে ফারুক হোসেন (৩০), শিবির নেতাকর্মী কাথম গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (১৯), আবদুর রাজ্জাকের ছেলে আবদুল মোমিন (১৮) ও বনিজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮)।
নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার ভোরে উপজেলার কাথম গ্রামে জামায়াত নেতা আবদুর রহিমের বাড়িতে নাশকতার গোপন বৈঠক চলছিল এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসময কয়েকজন নেতাকর্মী পালিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯টি জিহাদি বই, ১২টি শিবিরের ভর্তি ফরম, ৩টি চাঁদা আদায়ের রশিদ বই ও ২টি মশাল পাওয়া যায়।
ওসির দাবি, গ্রেফতারকৃতরা সবাই যেকোনও নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে।
/এআর/