মামলার তদন্তকারী কর্মকর্তা নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, শুক্রবার (১২ মে) সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকৃত জঙ্গি হারুন অর রশিদ, কামাল উদ্দিন ওরফে সরকার, নাসিম রেজা ওরফে শাহিন, ফিরোজ, বাবু, আজিজুল হক ও আ. হাকিমকে ‘গ’ অঞ্চলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালামের সামনে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। পরে বিচারক উভয়পক্ষের শুনানি শেষে ৭ জঙ্গির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার জঙ্গিবিরোধী অভিযানে সাড়ে ৫২ কেজি ভারতীয় এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে ৪ কেজি গান পাউডার, ২২টি জিহাদি বইসহ ৭ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারকৃত জঙ্গিনেতা হারুন অর রশিদের তথ্যানুযায়ী, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বেনীপুর ও হাবাসপুর এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালায়।
/এআর/