আগামী ২১ মে সকাল ৬টা থেকে ২৩ মে সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আবদুল মান্নান আকন্দ বলেন, ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিং-এর নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবিলম্বে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আবেদন প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আগামী রমজান ও ঈদ-উল-ফিতরের পরে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
সংগঠনের সদস্য সচিব নুর কায়েম সবুজ, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সামসুর রহমান খান মানিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরি সভাপতি সাদরুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, নূর কায়েশ সবুজ, আসলাম হোসেন, মোস্তারুল ইসলাম আলম, আশরাফ আলী, আবদুল আজিজ, আবদুল খালেক, সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নামদার হোসেন প্রমুখ।
/বিএল/