বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পরিত্যক্ত জায়গায় সীমানা প্রাচীর নির্মাণে ঠিকাদার নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পরিষদের কাছে বিএডিসির পরিত্যক্ত জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছে। বিএডিসির নিয়মিত টেন্ডারে প্রাচীরের নির্মাণ ব্যয় ধরা হয় ১৫ লাখ টাকা। কাজ শুরুর পরপরই ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের ইট, খোয়া ও বালু ব্যবহারের অভিযোগ ওঠে।
উপজেলা বিএডিসির উপ-সহকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাদের দায়িত্বে ৪-৫টি উপজেলা থাকায় সবগুলো সমানভাবে দেখা সম্ভব হয় না। তবুও এলাকাবাসীর অভিযোগ তদন্ত করে সত্যতা মিললে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
/এমও/