আটক গরু ব্যবসায়ীরা হলেন- সাপাহার উপজেলার বিলাতপুর কলমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহাবুব আলম (২৫) এবং একই উপজেলার দারিয়াপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মোজাম্মেল হোসেন (৪০)।
নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খিজির খান বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৪০ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনতে যায়। এরপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের সনঘাট বিএসএফের একটি টহল দল দুইজনকে ধরে নিয়ে যায়।
খিজির খান আরও জানান, বিএসএফ ওই দুইজনের নামে মামলা দিয়ে ভারতের মালদোহ জেলার বামনগোলা থানায় সোপর্দ করবে বলে জানিয়েছে। আটক ব্যবসায়ীদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তবে তারা এখনও চিঠির জবাব দেয়নি।
/এসএসএ/এআর/