বগুড়ায় আবাসিক হোটেল থেকে গুলি ভর্তি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

বগুড়ায় আবাসিক হোটেল থেকে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার (ছবি- বগুড়া প্রতিনিধি)

বগুড়া সদর থানা পুলিশ দুই রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ সামিউল ইসলাম (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে শহরের সেউজগাড়ি এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, সামিউল ইসলাম শহরের সেউজগাড়ি তালুকদারপাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেউজগাড়ি কারমাইকেল সড়কে আবাসিক হোটেল গোধুলীতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুই রাউন্ড গুলি ভর্তি পয়েন্ট ৩২ বোরের একটি বিদেশি পিস্তলসহ সামিউলকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার রনি নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলার আসামি।

পুলিশ কর্মকর্তারা আরও জানান, অস্ত্রের উৎস বের করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করেছে।

/জেবি/

আরও পড়তে পারেন: সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডিন নিহত