আসামি পক্ষের আইনজীবী মুন্না সাহা জানান, বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশের দায়ের করা মামলায় ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত ২৫ শিক্ষার্থীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের মধ্যে ১৬ জন শিক্ষার্থী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আখতার-উল-আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ৭ মে আদালতে ৪৩ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হান্নান। ২৯ মে আদালত অভিযোগপত্র আমলে নিয়ে ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতের বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি কয়েক হাজার শিক্ষার্থীর ওপর ছাত্রলীগ-পুলিশ অতর্কিত হামলা করে। এতে অর্ধশত শিক্ষার্থী গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়। হামলার ঘটনায় বিক্ষুব্ধ কিছু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন, একাডেমিক ভবন ও আবাসিক হলে ভাঙচুর চালায়। ঘটনার পরের দিন নগরের মতিহার থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ পৃথকভাবে দুটি করে মোট ছয়টি মামলা করে।
/বিএল/