পাবনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

পাবনাপাবনায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী শহিদ দেওয়ানকে আটক করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা সদর উপজেলার চর শাদিরাজপুর গ্রামের শহিদ দেওয়ানের সঙ্গে তার স্ত্রী নাজমা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শহিদ দেওয়ান স্ত্রী নাজমাকে শ্বাসরোধ হত্যা করে। এসময় এলাকাবাসী টেরপেয়ে শহিদ দেওয়ানকে ধরে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকালে ঘাতক স্বামীকে আটক এবং নিহত নাজমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এআর/