সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের দেখে আনন্দিত সিরাজগঞ্জবাসী

সিরাজগঞ্জে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নাতনি‘নারীর ক্ষমতায়নে বাল্য বিয়ে রোধ’ স্লোগানে সিরাজগঞ্জে মাধ্যমিক স্তরের ৬০০ নারী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু। আরও  ছিলেন প্রধানমন্ত্রীর নাতনি খন্দকার আলিজা হোসেন।

বোনজামাই সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নার আমন্ত্রণে সাইকেল বিতরণ অনুষ্ঠানে মেয়েকে নিয়ে এসেছিলেন খন্দকার মাশরুর হোসেন মিতু।

এদিকে, বিতরণ অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর নাতনি খন্দকার আলিজা হোসেন সাইকেল চালান। শিক্ষার্থীরা এতে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত হওয়ায় আনন্দিত হয়েছেন সিরাজগঞ্জবাসী।

তবে, বাড়তি চাপ নিতে হয়েছে সিরাজগঞ্জ জেলার পুলিশ সদস্যদের। সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ওই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ প্রফেসর এস.এম.মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।

/বিএল/এফএস/ 

আরও পড়ুন:
বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে