পরিবার সূত্রে জানা গেছে, নাশকতার ৮ মামলায় কারাগারে ছিলেন আব্দুল গফুর। আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি কারাগার থেকে বের হওয়া মাত্র নীল রংয়ের একটি মাইক্রোবাস (নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৫৩৮৮) তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।
বিএনপি নেতা আব্দুল গফুরের স্ত্রী সাহিদা খানম অভিযোগ করেন, জামিন পাওয়ার খবর পেয়ে তিনিসহ বিএনপির নেতা-কর্মীরা ওইদিন সকালে জেলগেটের বাইরে তার (আব্দুল গফুর) অপেক্ষায় ছিলেন। এসময় তিনি নীল রংয়ের একটি মাইক্রোবাস জেলখানা বের হয়ে যায়। পরে তিনি জানতে পারেন ওই মাইক্রোবাসেই তার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়।
জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাত দশটার দিকে পুলিশ সুপার রশীদুল হাসানের সঙ্গে দেখা করেছি। তিনি জানিয়েছেন এ ব্যাপারে তারা কিছু জানে না।’
পুলিশ সুপার রশীদুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, আব্দুল গফুরকে জেলগেট থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না।
/এমও/