এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিহাব নামে নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) খায়ের উদ্দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্বজনরা জানান, সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ি গ্রামের রিকশা চালক ডাবলু চৌধুরীর ছেলে আবদুল খালেক স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মন্টু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগবেড় গ্রামের সোহেল মিয়ার ছেলে রূপক বাড়ি থেকে খালেককে ডেকে নিয়ে যায়। রাতে সে বাড়ি না ফেরার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। ওইদিন সন্ধ্যায় দীঘলকান্দি চর থেকে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। বুধবার সকালে বাবা-মা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন।
সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) এনায়েতুর রহমান জানান, স্কুলছাত্র খালেকের লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, তদন্ত চলছে। পরে হত্যার কারণ ও কারা জড়িত সে ব্যাপারে বিস্তারিত বলা যাবে।
/এমও/