আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত ‘খ’ অঞ্চলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, দুই আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরও জানান, গত ২৬ ও ২৭ এপ্রিল শিবগঞ্জের শিবনগরে ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানে আবুসহ চার জঙ্গি নিহত হয়। এ অভিযানে আবুর স্ত্রী সুমাইয়া বেগমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্বার করা হয়।
এ ঘটনায় সুমাইয়া বেগম ও হলি আর্টিজান হামলা- মামলার পরিকল্পনাকারী সোহেল মাহ্ফুজ ওরফে হাতকাটা মাহ্ফুজসহ কয়েকজনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
গত ৮ জুলাই কাউন্টার টেরোরিজম ইউনিট ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের পুষকুনি এলাকায় অভিযান চালিয়ে সোহেল মাহ্ফুজ ওরফে হাতকাটা মাহ্ফুজকে গ্রেফতার করে।
/বিএল/