নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি পরিত্যক্ত স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরনে লাল রঙের ব্লাউজ ও পেটিকোট ছিল। লাশটির কোনও পরিচয় পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনও নিশ্চিত নয়। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
অন্যদিকে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, স্থানীয়রা রবিবার সকালে উপজেলার তিলনা ইউনিয়নের কুতুরবাড়ি পুকুরে অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ র্অধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, লাশটি র্অধগলিত হওয়ার জন্য স্থানীয় লোকজন লাশটি চিনতে পারেনি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
/এসএসএ/এফএস/
আরও পড়ুন-