বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে অধ্যাপক প্রভাষ দায়িত্বে যোগদান করেছেন। যোগদানের সময় বিদায়ী প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান নতুন প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় সেখানে বিভিন্ন বিভাগের শিক্ষক, জনসংযোগ দফতরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট জনসংযোগ প্রশাসকের পদ থেকে পদত্যাগ চেয়ে আবেদন করেন অধ্যাপক মশিহুর রহমান। উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সে আবেদন গ্রহণ করে নতুন প্রশাসক হিসেবে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে নিয়োগ দেন।
/এআর/