নিহতের স্ত্রী শেফালি বেগম জানান, শুক্রবার (২৫ আগস্ট) বিকালে কে বা কারা বাবুকে ফোন করলে বাবু মোবাইল ফোন হাতে নিয়ে বের হয়ে যায়। এরপর সন্ধ্যায় বাড়িতে না আসলে পরিবারের লোকজন তার মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ়ের চার দিনের মাথায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে একটি ডোবাতে লাশটি দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহতের মাথায় এবং ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।