বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানজট নেই

যানবাহনের চাপ থাকলেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানজট নেই যানবাহনের চাপ থাকলেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যানজট নেই। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর থেকেই মহাসড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ থেকে কড্ডা হয়ে হাটিকুমরুল মোড় পর্যন্ত ১৯ কি.মি. অংশে নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। অপরদিকে, হাটিকুমরুল মোড় থেকে নগড়বাড়ি, নাটোর ও বগুড়ার দিকে জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত ১৭ কি.মি. অংশেও নেই কোনও যানজট।

যানবাহনের চাপ থাকলেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানজট নেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ-কড্ডা-নলকা মহাসড়কে বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কোনও যানজট দেখা যায়নি। দূরপাল্লার বাসগুলো ৭০/৮০ কি.মি. বেগে উত্তরঞ্চলের দিকে চলছে।

সেতুর পশ্চিম পাড়ে কড্ডার মোড়ে ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত আলী বলেন, গত রোজার ঈদের সময় সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত ১৬ কি.মি. অংশেই থেমে থেমে যে ধরনের যানজট বা যানবাহনের দীর্ঘ লাইন ছিল, এবার কোরবানির ঈদের আগে সে ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত হয়নি।

যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এক পুলিশ কর্মকর্তাএদিকে, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে জানান, যানবাহনের চাপ থাকলেও সিরাজগঞ্জ জেলার অংশে কোনও প্রকার যানজট নেই।

আরও পড়ুন:

চাপ নেই পাটুরিয়া ফেরি ঘাটে