মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, কয়েকদিন আগে উপজেলার কন্দুনা গ্রামের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে এই দুই যুবক এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে প্রচারও করে তারা। গত শনিবার ওই মাদ্রাসা ছাত্রীর বাবা থানায় তাদের নামে মামলা দায়ের করলে রকি ও মিজানুরকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, আটককৃতদের কাছ থেকে ধর্ষণ চেষ্টার চিত্রসহ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার তাদের জেলহাজতে পাঠানো হবে।