বন্যায় নওগাঁয় ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

নওগাঁসাম্প্রতিক বন্যায় নওগাঁ জেলায় ২১০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল প্রশাসন। তবে বন্যার পানি কমতে শুরু করায় ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও ৪৭টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের ক্লাস নিতে সমস্যা হচ্ছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।



জেলা শিক্ষা অফিসার এসএম মসলেম উদ্দীন বলেন, ‘বন্যার করণে নওগাঁ সদরে ১৪, মান্দায় ৩৯, পত্নীতলায় ২০, আত্রাই ৪২, মহাদেবপুরে ১, পোরশায় ১, ধামইরহাটে ২৫, সাপাহারে ১১, রানীনগরে ৭ এবং বদলগাছীতে ৬টি প্রাইমারি স্কুল বন্ধ ছিল। তাছাড়াও উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কলেজ মিলে মোট ২১০ শিক্ষা প্রতিষ্ঠান বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমানে ৪৭টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সাময়িক পাঠদানে সমস্যা হচ্ছে।’


তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেরামতের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে।’