এ ঘটনায় পুলিশ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ধর্ষক আব্দুল মালেক মানিককে (৩০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত মানিক একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
কামারখন্দ থানার ওসি মো. আবু ওবাইদা খান জানান, দুই সন্তানের জননী ওই গৃহবধূর স্বামী মারা যাওয়ার পর তাকে বিয়ের কথা বলে প্রায়ই ধর্ষণ করায় ওই নারী থানায় অভিযোগ করলে ধর্ষককে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে মানিককে জেলা কারাগারে পাঠানো হয়।